মোড়েলগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ,পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আর আর এফ) বাস্তবায়নে, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি) প্রকল্পের মাধ্যমে উপকুলিয় অঞ্জলে লবনাক্ততার কারনে সৃষ্ট কিশোরীদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক বিশেষ ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় গত ১৬ অক্টোবর রোববার যা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকে।
৯ নং বলয়বুনিয়া ইউনিয়নের আর আর এফ অফিসে অনুষ্ঠিত এ ক্যাম্পে ১০ থেকে ১৯ বছর বয়সি ৬০ জন কিশোরীকে ফ্রি স্বাস্থ্যসেবা ও প্রত্যেক কিশোরীকে স্যানিটারী প্যাড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সেবা প্রদান করেন ডাঃ রেজওয়ানা মেহজাবিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মোড়েলগঞ্জ, বাগেরহাট,স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন মোঃ শাহিন হোসেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আর আর এফ, মোহাম্মদ ফারুক হোসেন সহঃ অ্যাকাউন্ট অফিসার,সিও মোঃ সবুজ বিশ্বাস, মোঃ ইমন হোসেন, তরুণ সরকার, মোহাম্মদ নুরুল ইসলাম এটিও লাইভলিহুড,আব্দুস সালাম এটিও নিউট্রিশন প্রসপারিটি প্রমূখ।
জানা যায়, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি) প্রকল্পটি খুলনা জেলার তেরোখাদা উপজেলার সাচিয়াদাহ ও মধুপুর ইউনিয়ন এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বলয়বুনিয়া ও রামচন্দ্রপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

